মালদা

পালন করা হল গাজোল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠা দিবস

গাজোল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির(উচ্চ মাধ্যমিক) ৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালন হল বুধবার। স্কুলের পথ চলা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। দেখতে দেখতে ৩৩ বর্ষপূর্তি হল স্কুলের। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু, সমাজসেবী রঞ্জিত বিশ্বাস, প্রভাত পোদ্দার বিডিও সহ অন্যান্যরা। উদ্বোধনী সঙ্গীত ও সাদা পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা কয়রা হয় অনুষ্ঠানের। স্কুলের ছাত্র ছাত্রী সকলেই উৎসাহের সাথে অনুষ্ঠানে অংশ নেয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/T0zjEhcM84M